আমাদের ওয়েবসাইটের কার্যক্রম চলমান * Our Website is one going............  |  

PRINCIPAL

Picture

প্রকৃত শিক্ষাই পারে ব্যক্তি, সমাজ ও একটি জাতির জীবন-মান উন্নত করে এবং অর্থনীতিসহ সার্বিক গতিধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তাই শিক্ষার কোন বিকল্প নেই। হাজী লালমিয়া সিটি কলেজ একটি পরিবার। এই পরিবারের সকলে মিলে আমরা শিক্ষার্থীদের সেই শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তারা মানবিক মূল্যবোধ ও নীতি নৈতিকতার অধিকারী হয়ে নিজেদেরকে শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

এই প্রতিষ্ঠানটির উন্নয়নে এবং অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিদ্যানুরাগী, শিক্ষা বিস্তারে নিবেদিত প্রাণ, গোপালগঞ্জ-০২ আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ, গোপালগঞ্জের উন্নয়নের রূপকার, এই কলেজের প্রধান উপদেষ্টা, আমার প্রিয় ব্যক্তিত্ব ড. শেখ ফজলুল করিম সেলিম মহোদয়ের প্রতি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষানুরাগী ড. সাইফুর রহমান নান্টুর প্রতি- যিনি এতদঅঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেবার লক্ষ্যে পিতার নামে প্রতিষ্ঠা করেছিলেন এ প্রতিষ্ঠানটি এবং অদ্যাবধি শিক্ষার মান বজায় রাখার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কলেজের দাতা সদস্য জনাব লায়লা আক্তার রহমানের প্রতি-যিনি কলেজের শিক্ষার মানোন্নয়নে প্রতিনিয়ত দিকনির্দেশনা দিয়ে চলেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কলেজের সকল শিক্ষক-কর্মচারী, গভর্ণিং বডির সকল সদস্য, অভিভাবকবৃন্দ এবং গোপালগঞ্জবাসীর প্রতি যাদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ এতদূঅঞ্চলের একটি স্বনামধন্য কলেজ হিসেবে সর্বজন স্বীকৃত।

আমি আমার প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে প্রয়োজন নিয়মানুবর্তীতা, সময়ানুবর্তীতা, কঠোর অধ্যাবসায় এবং আন্তরিক প্রচেষ্টা। তবে তোমরা সফল হবে না। তাই তোমরা তোমাদের মনকে দৃঢ়ভাবে প্রস্তুত কর, অতীতের সকল মলিনতাকে ফেলে দিয়ে নুতন উদ্যোমে সামনের দিকে এগিয়ে চল। তোমাদের মনে রাখতে হবে জীবনটা একটি যুদ্ধ। বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং চাকুরীর নিয়োগ পরীক্ষা সর্বক্ষেত্রে মেধার যুদ্ধ। সে যুদ্ধে সার্বিকভাবে সহযোগিতা করে তোমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে আমরা এবং তোমাদের অভিভাবকরা আছি তোমাদের পাশে। তোমাদের শুভকামনাই আমাদের একমাত্র কাম্য। সকলকে ধন্যবাদ।

(পলাশ কুমার বিশ্বাস)

অধ্যক্ষ

হাজী লালমিয়া সিটি কলেজ গোপালগঞ্জ