College Governing Body Chairman, Dr. Sheikh Saifur Rahman

একটি সমৃদ্ধশালী এবং উন্নত জাতি গঠনের প্রধান নিয়ামক শিক্ষা এবং সে শিক্ষা হতে হবে প্রকৃত শিক্ষা এবং যুগোপযোগী শিক্ষা। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে কঠোর অধ্যাবসায়, নিয়মশৃঙ্খলা ও সহশিক্ষাক্রমিক কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত রাখা অত্যাবশ্যক। হাজী লালমিয়া সিটি কলেজ সংশ্লিষ্ট সকলে সে শিক্ষা বিস্তারে সর্বাত্মকভাবে সচেষ্ট- যার ফলে কলেজটি আজ এতদঅঞ্চলের মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। আমি এ জন্য কলেজের সভাপতি হিসেবে গর্বিত।
আমি কলেজটির এ অগ্রযাত্রায় সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রাণের মানুষ, গোপালগঞ্জের উন্নয়নে নিবেদিত প্রাণ বিদ্যানুরাগী ড. শেখ সেলিম মহোদয়ের প্রতি- যার উদার দৃষ্টিভঙ্গি এবং শিক্ষানুরাগী মনোভাব ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে চলেছে। আমি ধন্যবাদ জানাই কলেজের প্রতিষ্ঠাতা, সুযোগ্য অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারী, গভর্ণিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলি ও গোপালগঞ্জবাসীকে কলেজটির সার্বিক অগ্রযাত্রায় সহযোগিতার জন্য।
আমি আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দু'টি কথা বলব। প্রতিযোগিতামূলক এ বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। আর সে শিক্ষা হতে হবে প্রকৃত শিক্ষা, মানসম্মত শিক্ষা, ডিজিটাল শিক্ষা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সে শিক্ষা বিস্তারে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করেছেন। তোমরা তোমাদের শিক্ষকদের দিকনির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রদেয় সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এটাই আমার ঐকান্তিক প্রত্যাশা। তোমরা মনে রাখবে "Time and tide wait for none". তাই একটি মুহূর্ত তোমরা নষ্ট করবে না। তোমাদের সার্বিক অগ্রযাত্রায় আছি আমরা সকলে তোমাদের পাশে।। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।